৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগর ডিবির অভিযানে ১৬ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি মংলা (৪০) রাজশাহী নগরীর শাহমখদুম থানার নতুনপাড়ার মৃত বিষুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২ মে রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় দুই ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শাহ্ আলী মিয়া ও তার টিম গতকাল রাত সাড়ে ৮ টায় ঐ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মংলাকে গ্রেপ্তার করে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৮ লিটার এবং পলাতক আসামির ফেলে যাওয়া আরও ৮ লিটার চোলাই মদসহ মোট ১৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ২

আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST