১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে উত্তরা গণভবনে দর্শনার্থীদের ভিড়

অনলাইন ডেস্ক : ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত উত্তরা গণভবন। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে হাজারো দর্শনার্থী আসছেন উত্তরা গণভবনে। ইতিহাস, ঐতিহ্য জানার পাশাপাশি নানা রংয়ের রঙের বাহারি ফুলের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করছেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে দর্শানার্থীর সংখ্যা।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গণভবনের সামনে জড়ো হয়েছেন নাটোরসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা। হেঁটে, মোটরসাইকেল, ইজিবাইক কিংবা দূরপাল্লার বাসে চড়ে এসেছেন ভ্রমণপ্রেমীরা। রয়েছে টিকিট কাউন্টারে লম্বা লাইন।

টিকিট চেকিংয়ের মাধ্যমে উত্তরা গণভবনের মূল ফটক পার হলেই দৃষ্টি আকর্ষণ করে দুই পাশে বিভিন্ন প্রজাতির সারি সারি ফুলের গাছ ও দিঘির পানিতে ভেসে থাকা মাছ। আরেকটু ভেতরে ঢুকতেই পারিজাত ফুল ও স্থাপত্য শৈলীর সঙ্গে মিনি চিড়িয়াখানা আর সংগ্রহশালা দেখে খুশি শিশু-কিশোরসহ সব বয়সী দর্শনার্থীরা।

আরও পড়ুনঃ   আম ও পশু পরিবহনে থাকছে না স্পেশাল ট্রেন

রাজশাহী থেকে গণভবনে ঘুরতে আসা রোকনুজ্জামান বলেন, ঈদ পরবর্তী সময়ে মূলত ছেলে-মেয়েদের আনন্দ বিনোদনের জন্যই গণভবনে ঘুরতে আসা। এখানকার সব কিছুই চমৎকার। তবে দর্শনার্থীদের জন্য আরও কিছু সুযোগ-সুবিধা এখানে রাখা উচিত ছিল, বিশেষ করে পানির ব্যবস্থা।

দর্শনার্থী আকসা আয়েলিতা খান বলেন, গণভবনে ঘুরতে এসে সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলাম। এখানকার ভবনগুলো অনেক পুরোনো এবং রাজকীয়। এখানে আসলে রাজাদের আমলের অনেক কিছু অনুমান করা যায়। যা বইতে আমরা পড়ি। এখানকার অনেক কিছুই সরাসরি দেখে খুব ভালো লাগছে। আমার নতুন অভিজ্ঞতা হলো।

বুলটন আহমেদ বলেন, ঈদের ছুটিতে সবার মতো আমি উত্তরা গণভবনে এসেছি। উত্তরা গণভবন চমৎকার একটি স্থান। এখানে এলে মনটা ভালো হয়ে যায়। এখানে বসে আড্ডা দেওয়া আর ঘুরে বেড়ানোর মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। সব মিলিয়ে দারুণ একটি স্থান।

আরও পড়ুনঃ   রিয়াল-সিটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

গণভবনের সহকারী হিসাব রক্ষক সোহাগ চন্দ্র বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে দর্শনার্থীদের অনেক বেশি ভিড়। এর কারণে একদিকে ঈদের ছুটি অন্যদিকে শুক্রবার। সারাদেশ থেকে পর্যটকরা এখানে আসছেন।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ঈদের ছুটিতে উত্তরা গণভবনে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। আগত দর্শনার্থীদের চোখে গণভবনকে আকর্ষণীয় করার জন্য নানা প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। সেই সঙ্গে পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST