২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

সাফ ক্যাম্প স্থগিত, এশিয়ানে যাচ্ছেন দ্রুততম মানবী শিরিন

অনলাইন ডেস্ক : দেড় যুগ পর সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপের সম্ভাবনা ছিল। সেটা আকস্মিকভাবে স্থগিত হয়েছে। ফলে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ক্যাম্প বন্ধ করতে বাধ্য হয়েছে। আজ থেকে অ্যাথলেটরা নিজ নিজ সংস্থায় ফিরে যাচ্ছেন।

অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘সাফ অ্যাথলেটিক্স থেকে প্রথমে এক মাস খেলা পেছানোর বিষয়টি জানানো হয়। আমরা অনুরোধ করেছিলাম ১-২ সপ্তাহের বেশি যেন না পেছায়। পরবর্তীতে চ্যাম্পিয়নশীপের স্বাগতিক ভারত অ্যাথলেটিক্স ফেডারেশন জানায় খেলা স্থগিতের কথা। সেটা জানার পরও আমরা কয়েকদিন অনুশীলন অব্যাহত রেখেছিলাম। এখনো কোনো খবর না আসায় আর আমাদের পক্ষে ক্যাম্প পরিচালনা করা সম্ভব নয়। তাই আজ থেকে বন্ধ করা হয়েছে।’

সাফ অ্যাথলেটিক্সের ক্যাম্প বন্ধ হলেও এশিয়ান অ্যাথলেটিক্সের জন্য প্রস্তুতি চলবে। মে মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান অ্যাথলেটিক্স। ১৯ এপ্রিল জাতীয় স্টেডিয়ামে এক ট্রায়ালের মাধ্যমে ইসমাইল, নাজিমুল হোসেন রনি, মাহফুজুর রহমান, রিতু আক্তার নির্বাচিত হয়েছিলেন। ঐ দিন অসুস্থতার জন্য দ্রুততম মানবী শিরিন আক্তার ট্রায়াল দিতে পারেননি। তাই শিরিন ও সুমাইয়া দেওয়ানের মধ্যে পুনরায় ট্রায়ালের দিনক্ষণ ধার্য হয় ২৬ এপ্রিল। গত পরশু শনিবার ফের ট্রায়ালে শিরিন অংশগ্রহণ করলেও অসুস্থতার কারণে সুমাইয়া অংশ নেননি। ফেডারেশন শেষ পর্যন্ত শিরিনকেই নির্বাচিত করেছে।

আরও পড়ুনঃ   ওয়ানডে সিরিজ নিয়ে যে হতাশার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক

শিরিনকে নির্বাচিত করার কারণ সম্পর্কে ফেডারেশন সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘প্রথম ট্রায়ালে শিরিন অসুস্থ ছিল পরের ট্রায়ালে সুমাইয়া অসুস্থ। দুই জন এক সঙ্গে হলে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ও টাইমিং পাওয়া যেত। ভিন্ন ভিন্ন হওয়ায় আমরা দুই জনের দুই ট্রায়ালের টাইমিংয়ের মধ্যে যিনি সেরা তাকে মনোনীত করেছি। এশিয়ান অ্যাথলেটিক্সের জন্য যারা মনোনীত হয়েছে তাদের ক্যাম্প চলমান থাকবে।’

আরও পড়ুনঃ   শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

এশিয়ানের জন্য যারা মনোনীত হয়েছেন তারা সাফ অ্যাথলেটিক্সের ক্যাম্পেও ছিলেন। ফলে পাঁচজন অ্যাথলেট আর্মি স্টেডিয়ামেই অনুশীলন করবেন। তাদের কোচ হিসেবে থাকছেন কিতাব আলী ও ফরিদ খান চৌধুরী। দুই জন ঢাকায় কোচ হিসেবে থাকলেও চীনে দলের সঙ্গে যাবেন ফরিদ খান চৌধুরি যিনি আবার ফেডারেশনের কমিটিতেও আছেন। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘তিনি অভিজ্ঞ কোচ। আমরা পর্যায়ক্রমে দক্ষ কোচদের আন্তর্জাতিক টুর্নামেন্ট বা গেমসগুলোতে প্রেরণ করব।’

এশিয়ান অ্যাথলেটিক্সে নির্বাচিত বাংলাদেশের অ্যাথলেটগণ

স্প্রিন্টার- শিরিন আক্তার, ইসমাইল
হাই জাম্প-মাহফুজুর রহমান,রিতু আক্তার
হার্ডলার-নাজিমুল হাসান রনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST