১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া মোড় থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

উদ্ধারকৃত বৃদ্ধার নাম মোসা: মরিয়ম খাতুন (৯৫)। তিনি ফরিদপুর জেলার মৃত সলতান আহম্মেদের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাতে শাহমখদুম থানার এসআই মো: আমিনুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। রাত ২ টায় (১০ তারিখ দিবাগত রাত) তাঁরা শাহমখদুম থানার পবা নতুন পাড়া মোড়ে এলাকায় দেখতে পান এক বৃদ্ধা নারী উদ্দেশ্যহীনভাবে বসে আছেন। এতো রাতে তারা ওই বৃদ্ধাকে এ অবস্থায় দেখতে পেয়ে তার কাছে যান এবং নাম ঠিকানা জানতে চান। তিনি নাম ছাড়া আর কিছু বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

এরপর থানায় ওই বৃদ্ধার বিশ্রামের ব্যবস্থা করেন এবং যত্নের সাথে রাখেন। তারপর তারার বৃদ্ধার সাথে থাকা ব্যাগ খুঁজে মেয়ে জামাই মো: শফিউল্লাহর মোবাইল নম্বর পেয়ে তার সাথে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে আজ ১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় বৃদ্ধার পরিবারের লোকজন শাহমখদুম থানায় আসলে তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। বৃদ্ধাকে ফিরে পেয়ে তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

মরিয়ম খাতুনের জামাত মাধ্যমে জানা যায়, মরিয়ম খাতুন গত ১১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ ঈদ উদযাপনের জন্য ছোট মেয়ের বাড়ি ঢাকা থেকে বড় মেয়ের বাড়ি নাটোরের উদ্দেশ্যে একাই বাসে রওনা হোন।বাসের চালক রাতে রাজশাহী রেলগেটে তাকে বাস থেকে নামিয়ে দেন। তিনি এসময় পথহারা হয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে শাহমখদুম থানা পবা নতুন পাড়া মোড়ে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST