২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সাঁতারে ৩ দিনে ১৫ রেকর্ড, রাফি একাই গড়লেন ৭টি

অনলাইন ডেস্ক : সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনে তিনটি রেকর্ড হয়েছে। গত দুই দিন বারো রেকর্ড হওয়ায় এখন মোট রেকর্ড সংখ্যা ১৫।

তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। যিনি ১০০ মিটার ব্যাক স্ট্রোক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। রাফি ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভাঙেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে রেকর্ড গড়লেন।

আরও পড়ুনঃ   হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড

আজ অন্য দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করেন।

ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। তারা আগামীকাল শিরোপার জন্য লড়বে। পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে প্রথম স্থানে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় স্থানে রয়েছে। বিকেএসপি ৩টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থানে। চার দিন ব্যাপী প্রতিযোগিতার পর্দা নামবে আগামীকাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST