১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নববর্ষ উদ্‌যাপনের কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি : আগামী রবিবার ১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ। দিনটি বাংলা নববর্ষের প্রথম দিন হিসেবে বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালি জনগোষ্ঠী আবহমানকাল ধরে অসাম্প্রদায়িক এই দিনটি নানাভাবে উদ্যাপন করে আসছে। তবে ১৪১৭ বঙ্গাব্দ হতে দিবসটি জাতীয় পরিসরে উদ্যাপিত হচ্ছে।

প্রতিবারের মতো এবারও ১ বৈশাখ জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। নববর্ষ উপলক্ষ্যে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় নগরীর বঙ্গবন্ধু চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা শেষে সকাল আটটায় শিশু একাডেমিতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   শেষের পাতা

সকাল এগারোটায় শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুবিধা মতো সময়ে শিশু পরিবারে শিশুদের নিয়ে এবং কারাগারে কারাবন্দিদের অংশগ্রহণে বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুবিধা মতো সময়ে নিজ নিজ ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদ্যাপন করবে।

আরও পড়ুনঃ   সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের চার সদস্য নিহত, এলাকাজুড়ে শোকের মাতম

সুবিধা মতো সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, শিশুপরিবার, শিশুসদন, এতিমখানা ও নগরীর হাসপাতালগুলোতে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হবে। এদিন বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান সর্বসাধারণের জন্য বিনা টিকেটে সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST