২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : ‘বাঁচাও ঈমান, বাঁচাও দেশ’এই শ্লোগানে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা শাখা। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে সোনাদিঘী মোড় ও কুমারপাড়া হয়ে আবারও জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল কমিশন একটি সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এতে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করতে ‘অভিন্ন পারিবারিক আইন’ প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে, যা সরাসরি কুরআন-সুন্নাহর বিধানের পরিপন্থী।

আরও পড়ুনঃ   জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের গণমিছিল

বক্তারা অভিযোগ করেন, সুপারিশপত্রে থাকা বিষয়গুলো ইসলামের মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে সংবিধানের ২ ও ১২ ধারায় উল্লেখিত ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ নীতির অবক্ষয় ঘটিয়ে ধর্মনিরপেক্ষতার নামে বহুত্ববাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

বক্তারা অভিযোগ করেন, এই সুপারিশগুলো কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। অতীতেও এমন প্রচেষ্টা হয়েছিল, কিন্তু ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদে তা আটকে গিয়েছিল। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে গেলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ   নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির

হেফাজতের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের ‘ইসলামবিরোধী’ প্রতিবেদন বাতিল করার দাবি জানানো হয়। এছাড়া সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, পূর্ববর্তী সরকারের আমলে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার সভাপতি মুফতি নুর মুহাম্মদ হাফি, জেলা শাখার সহসভাপতি মুফতি আবু তাহের, মহানগরের সহসভাপতি জাকারিয়া হাবিব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগরের সদস্য হাফেজ ইসমাইল হোসেন মাহমুদি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST