৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

শারীরিক অবস্থার উন্নতি, আজ বাসায় ফিরতে পারেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আজ বাসায় ফিরতে পারেন তিনি।

বুধবার (৫ মার্চ) সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে গতকাল মঙ্গলবার রাতে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী বলেছিলেন, ‘স্যারের সুস্থ হতে আরও সময় লাগবে।’

অসুস্থ বোধ করায় গত রোববার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ   মান্দায় জামাতের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত, দাঁড়িপাল্লার জনস্রোত

বিএনপির সূত্র বলছে, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে মির্জা ফখরুল চিকিৎসাধীন। তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। আর বুকে কাশি জমাট বাঁধায় শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বল বোধ করছিলেন তিনি। এখন তিনি অনেকটা সুস্থ আছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ বোধ করছিলেন বিএনপির মহাসচিব। এরপর দুই দিন ধরে তার খারাপ লাগছিল। পরে চিকিৎসকের পরামর্শে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ   তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

জানা যায়, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মির্জা ফখরুলের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

১০

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

১১

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১২

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১৩

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১৪

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৬

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৭

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৯

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST