২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় অগ্নিকাণ্ডে ৮০ জন কৃষকের পানের বরজ পুড়ে ছাই

বাগমারা প্রতিনিধি :  রাজশাহীর বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে হটাৎ পান বরজে আগুন লেগে প্রায় ৮০জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের খোদাপুর সরদারপাড়া বিলের পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জুম্মার নামাজের সময় হওয়ায় পানের বরজে কোনো লোকজন ছিল না।এমন সময় পান বরজের দক্ষিন পার্শ্বে আগুন জ্বলতে দেখে পান বরজের কয়েকজন কৃষক। তারা চিৎকার শুরু করলে গ্রামের আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে বাগমারা এবং মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।খবর পেয়ে মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। অবশেষে ২ টি ইউনিটের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ   রাজপথের কথা না শুনলে কমিশনারের কানে গরম পানি ঢালা হবে: সাবেক ভিপি মুন্না

এ আগুন লাগার ঘটনায় কৃষকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন বছর হওয়ার পান বরজে পুরানো অনেক পান ছিল যা এখন দুঃস্বপ্ন। আগুন লাগার কারন জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বিড়ি -সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে।

খোদাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী জানান, জুম্মার নামাজের সময় হটাৎ পান বরজের দক্ষিন পার্শ্বে কিছুটা আগুন দেখা যায়। মুহূর্তেই তা বড় আকার ধারন করে ভয়াবহ রুপ নেই। স্থানীয় কৃষক ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। কিন্তু তার আগেই আমাদের ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কষকরা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে বিএনপি নেতারা

এ বিষয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। মোহনপুর ও বাগমারার দুইটি ইউনিটের চেষ্টায় আগুন সম্পুর্নভাবে নিয়ন্ত্রণে নিয়ে আনা সম্ভব হয়েছে। ধারনা করা হচ্ছে পান বরজে কাজের লোকজনের বিড়ি-সিগারেটের আগুন থেকেই ঘটনার সুত্রপাত।

বিষয়টি নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঘটনাটি সত্যিই মর্মান্তিক। কৃষি অফিসারের মাধ্যমে ভিজিট করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগীতার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

১০

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

১২

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

১৩

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৪

রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে, আগে নামালে ব্যবস্থা

১৫

রাজশাহী চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

১৬

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

১৯

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST