২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

লিটনের ফিফটিতে বড় সংগ্রহ ঢাকার

অনলাইন ডেস্ক : চলতি আসরে লিটন দাসের শুরুটা ছিল অধারাবাহিক। তবে মাঝপথে সেঞ্চুরিতে রানের আভাস দেন তিনি। এবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও পেলেন বড় ফিফটি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ গড়েছে ক্যাপিটালসরা।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন লিটন।

আরও পড়ুনঃ   ১০ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন

আজও ভালো শুরু পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে ইনফর্ম এই ওপেনার থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ২২ রান করে তানজিদ তামিম সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে সুবিধা করতে পারেননি জেপি কোটজে। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৯ রান। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতও দ্রুতই ফিরেছেন। তাতে ৬২ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

চতুর্থ উইকেট জুটিতে সাব্বির রহমান ও লিটন মিলে যোগ করেন ৪২ রান। ২১ বলে ২৪ রানের বেশি করতে পারেননি সাব্বির। তার ধীরগতির ইনিংসের প্রভাব পড়ে ঢাকার রানরেটে। তবে এরপর উইকেটে এসে দ্রুত রান তোলায় মনযোগ দেন থিসারা পেরেরা।

আরও পড়ুনঃ   ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

লিটনের সঙ্গে পেরেরার ৮৫ রানের জুটিতে বড় সংগ্রহ পায় ঢাকা। ৪৮ বলে ৭০ রান করে সাজঘরে ফিরেন লিটন। আর পেরেরার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩৭ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST