২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

দিয়া মির্জাকে অযথা কটাক্ষ, কড়া জবাব অভিনেত্রীর

অনলাইন ডেস্ক : পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের প্রশংসা করায় কটাক্ষের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা। কাশ্মিরে হামলার ঘটনায় ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খানের বলিউড সিনেমা ‘আবির গুলাল’। এমন আবহে দিয়া মির্জার এক সাক্ষাৎকারে ফাওয়াদকে নিয়ে বলা একটি মন্তব্য ভাইরাল হয়ে যায়। এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়েন অভিনেত্রী

ওই সাক্ষাৎকারে ‘আবির গুলাল’-এর হাত ধরে ফাওয়াদের বলিউডে ফেরা নিয়ে দিয়া বলেছিলেন, ‘শিল্পকে কখনও ঘৃণার সঙ্গে মেলানো উচিৎ নয়। ফাওয়াদ যে ফিরছে তা দেখে ভালো লাগছে। আমি আশা করছি আরও অনেককেই আগামী দিনে দেখতে পাব।’

আরও পড়ুনঃ   বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

দিয়া মির্জার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি বেশ কিছুদিন আগের। ফাওয়াদ ও তার সিনেমা ঘিরে বিতর্কের জেরে তা এখন ভাইরাল। আর এ নিয়ে দিয়াকে আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ।

এরপর দিয়া মির্জা তার ইনস্টা স্টোরিতে জবাবও দেন। লেখেন, ‘ভুল তথ্য দেওয়া বন্ধ করুন। গত ১০ এপ্রিল আমি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলাম, ভয়াবহ সন্ত্রাসী হামলার অনেক আগে। এখন অযথা আমার সেই কথার প্রচার করা বন্ধ করুন। এটি অত্যন্ত অনৈতিক।’

আরও পড়ুনঃ   শাহরুখের মতো আর কেউ নেই : অনন্যা

২০১৬ সালে ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। এটিই ছিল বলিউডে তার শেষ কাজ। ‘আবির গুলাল’-এর হাত ধরে প্রায় ৯ বছর পর বলিউডে কামব্যাক হতো তার।

এপ্রিলের শুরুতে ‘আবির গুলাল’ সিনেমার টিজার সামনে আসতেই শুর হয় সমালোচনা। মূলত, একজন পাকিস্তানি অভিনেতাকে কাস্ট করার জন্য রোষের মুখে পড়তে হয় নির্মাতাদের। ৯ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এবার কাশ্মির কাণ্ডের জেরেই ভারতে ‘আবির গুলাল’-এর মুক্তি বাতিল করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST