১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

চা খেতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন তরিকুল

অনলাইন ডেস্ক : ঈদের দিন রাতে নড়াইল সদর উপজেলার ডৌয়তলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত পথচারীর পরিচয় মিলেছে। তার নাম তরিকুল শেখ (৪৫)। তার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওদুদের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে ফরিদপুর থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসা তিন বন্ধু দুর্ঘটনার কবলে পড়েন। এর মধ্যে আলফাজ মাতুব্বর (২২) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আলফাজের মোটরসাইকেলে থাকা দুই বন্ধু মোস্তাক সর্দার ও মুস্তাকিনসহ আহত হন আরেক পথচারী। হাসপাতালে আনার পর আহত তিনজনের মধ্য ওই পথচারীরও মৃত্যু হয়। তবে পথচারীর কোনো পরিচয় না পাওয়ায় মর্গে পড়ে থাকে তার মরদেহ। কয়েক ঘণ্টা পুলিশের তৎপরতায় মধ্য রাতে ওই পথচারীর পরিচয় পাওয়া যায়। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   চোরদের দেখে ফেলায় নিরাপত্তাকর্মীকে হত্যা, গ্রেপ্তার ৩

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঢাকায় ড্রাইভারের চাকরি করতেন তরিকুল। ঈদের কয়েকদিন আগে সদর উপজেলার মূলদাইড় গ্রামে ছোট বোন সাজেদা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। ঈদের দিন সন্ধ্যায় বোনের বাড়ির পাশে ডৌয়তলায় ঢাকা-নড়াইল মহাসড়কের পাশে চা খেতে আসেন তিনি। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তরিকুলের ভাতিজা মাহমুদ শেখ ঢাকা পোস্টকে বলেন, তার চাচা এসেছিলেন ছোট ফুফুর বাসায় বেড়াতে। সেখান থেকে চা খেতে বাইরে বের হন। পরে রাত ১১টার দিকে তারা জানতে পারেন তাদের চাচা দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে এসে তারা মরদেহ শনাক্ত করে দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে যান।

আরও পড়ুনঃ   রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য ও সম্প্রচার সচিব

এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। তবে প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিচয় মিলেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST