২১ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও গায়েবানা জানাজা

স্টাফ রিপোর্টার : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার প্রতিবাদে রাজশাহীতে পালিত হয়েছে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং গায়েবানা জানাজা।

সোমবার সকাল ১১টায় রাজশাহী কলেজ এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিটি কলেজের কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, মেহেদী হাসান মাহী, শামাউন হক রিদয়, আবু সুফিয়ান চন্দনসহ আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

রাজশাহী কলেজের মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পারভেজ হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এর আগে রোববার রাত ৯টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা ও সংক্ষিপ্ত সমাবেশ। গায়েবানা জানাজা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।

আরও পড়ুনঃ   ‘পূজা নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

সমাবেশ পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, মো. ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।

গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST