১৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনমনে স্বস্তি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা এবং আশপাশের উপজেলাগুলোর বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত শুরু হয়। কৃষি অফিস জানিয়েছে, বৃষ্টির ফলে আম, ধান, গমসহ সব ধরনের ফসলের উপকার হবে।

আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে, সকাল ১১টা পর্যন্ত সূর্য দেখা যায়নি এবং রবিবার রাত থেকে রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর সোমবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপিত

“হালকা বৃষ্টি হওয়ায় স্বস্তি এসেছে। গত দুই-তিন দিন প্রচণ্ড গরম ছিল। শীতের শেষে এমন বৃষ্টির পানি ঠান্ডা ছিল, খুব ভালো লাগছে”-এমনটি বলেন রিকশাচালক মাইনুল ইসলাম।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, বৃষ্টির ফলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দিনের বেলা আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, মেঘের কারণে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তেও পারে।

আরও পড়ুনঃ   পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, “এই বৃষ্টি আমের জন্য ভালো। এর ফলে আমের বোঁটা শক্ত হবে। দীর্ঘদিন খরার পর হালকা বৃষ্টির কারণে কৃষকের জন্য উপকার হবে, তবে আমের বাগানে সেচ দেওয়ার প্রয়োজন রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST