১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়

অনলাইন ডেস্ক : মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জাগিয়েও সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। সে কারণে আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে হলে তাদের বাছাইপর্বের পরীক্ষায় পাস করতে হবে। পাকিস্তানের লাহোরে আগামী ৯-১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। আজ (শুক্রবার) ৬ দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।

টুর্নামেন্টের শুরুর দিন স্বাগতিক পাকিস্তানের মেয়েরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় দিনই (১০ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

আরও পড়ুনঃ   এবার বাবর-শাহিনদের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে পিসিবি!

টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ— গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ৬ দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে। আইসিসির এই ইভেন্টে সরাসরি জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

এর আগে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ১০টি দেশ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। যেখানে ভারতসহ শীর্ষ ৬টি দেশ বিশ্বকাপের টিকিট কাটে। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও, জ্যোতিরা পিছিয়ে ছিলেন নেট রানরেটের হিসাবে। উইন্ডিজদের বিপক্ষে গত জানুয়ারিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে উঠে যেত। কিন্তু তারা সেই সিরিজ হারে ২-১ ব্যবধানে। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছিল ৭-১০ নম্বরে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার মৃত্যুতে তিন উপদেষ্টার শোকবইয়ে স্বাক্ষর

এ ছাড়া র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে থাইল্যান্ড ও স্কটল্যান্ড। আইসিসির দুই সহযোগী দেশ চমক দেখাতে পারলে বিশ্বকাপেও খেলার সুযোগ পেয়ে যেতে পারে। এদিকে, গত ১২ মার্চ বাছাইয়ের জন্য জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের দল ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টটি খেলতে আগামী ৩ এপ্রিল তাদের পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১১

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১২

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৩

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৮

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৯

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

২০

Design & Developed by: BD IT HOST