১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ । এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দানপাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা, মারধরসহ নানা অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ নিয়ে ছয়টি মামলার আসামি হলেন তিনি।

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার ১ মিনিটেই

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসের কাছে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন মোবারক বিশ্বাস। টাকা দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মোবারক বিশ্বাসের বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে তাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   জবিতে তরুণ কলাম লেখক ফোরামের ‘লেখক সম্মেলন ও নবীন বরণ’ অনুষ্ঠিত

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, মোবারক বিশ্বাস মূলধারার সংবাদিক না। সে মূল ধারার সাংবাদিক হওয়ার চেষ্টাও কোনো দিন করেনি। সে অপসাংবাদিকতা করে বেড়ায়। পাবনা প্রেসক্লাব সব সময় অপসাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার অপকর্মের দায় পাবনার কোনো সাংবাদিক নেবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST