১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় মাগুরার শিশুকণ্যা আছিয়ার ধর্ষণকরীদের বিচারের দাবিতে র‌্যালি ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় শিশুকণ্যা আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া হাট এলাকায় র‌্যালি শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় গেটের সামনে সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধন ও র‌্যালির আয়োজন করেন এলাকার সাধারণ শিক্ষার্থী ও বাউসা ইউনিয়ন সচেতন নাগরিক। মানববন্ধনে শিশুকণ্যা আছিয়ার ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন, সেই সাথে সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। যাতে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইন করার জোর দাবি জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পলাশ, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একাব উদ্দিন মাষ্টার, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ, বাউসা ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মীর মোফাক্কর হোসেন মাষ্টার, রাজশাহী জেলা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা রুবেল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চপল মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, শাকিল আহম্মেদসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও নেতাকর্মীরা।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও,যতদিন না আছিয়া ন্যায়বিচার পাচ্ছেন, ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST