১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফজাল পাবনা সদর উপজেলার গয়েশপুর হাসপাতালপাড়া গ্রামের বিলাত হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে গয়েশপুর হাসপাতালপাড়ায় ঘাস কাটতে যায়। এ সময় তাকে ভুলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় আফজাল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছোট বোনকে খুঁজতে গিয়ে ঘটনা দেখতে পায় বড় বোন। পরে অভিযুক্ত আফজাল পালিয়ে যান।

আরও পড়ুনঃ   আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবার পাবনা সদর থানায় গত ২৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। মামলা নম্বর ৫০।

মামলার পর অভিযুক্ত আসামি আফজালকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে ঢাকার সাভার এলাকা থেকে সোমবার রাতে তাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় সেনাবাহিনীর অভিযানে ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক

ওসি সালাম আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১১

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৪

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৫

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৬

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৭

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৮

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৯

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST