১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় পৈত্রিক বসতবাড়ি নিয়ে সংবাদ সম্মেলনের বিপক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : পৈত্রিক বসতবাড়ির ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে অহেতুক অপপ্রচারনায় বিএনপি অংগ সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ভাঙ্গা উপজেলা শাখার আহবায়ক সবজি মাতুব্বরকে জড়িয়ে কৌশলগত কাল্পনিক গল্প সাজিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ের মাদক কারবারি ও মাদকাসক্ত তারেক আহমেদ লিঙ্কন এর সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মরহুম হারুন হাওলাদারের সন্তান বাদল হাওলাদার, বেলায়েত হাওলাদার, হেমায়েত হাওলাদার ও এনায়েত হোসেন হাওলাদার গং।
ভাঙ্গা পৌর এলাকার মধ্যে পাড়া হাসামদিয়া সোমবার দুপুরে নিজেদের পৈত্রিক সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ০২ নং বাসায় মরহুম হারুন হাওলাদারের পরিবারবর্গের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেলায়েত হাওলাদার ও ফারদিন হাওলাদার লিখিত বক্তব্য বলেন, হারুন অর রশিদ হাওলাদার বিগত ১৯৭৯ সালের ক্রয়কৃত সম্পত্তির উপর আমরা কয়েক ভাই মিলে বহুতল ভবন নির্মাণ করে বসবাস করছি। সম্প্রতি ৪র্থ তলার কাজ এখনও চলমান। আমাদের দুর সম্পর্কের আত্মীয় তারেক আহমেদ লিংকন যিনি আওয়ামী লীগের দোসর ও বিভিন্ন জনের জমি দখলদার হিসাবে ব্যাপক সমালোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন জনের মাধ্যমে আমাদের ভবন দখল করার পাঁয়তারা করছে। সম্প্রতি ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরকে আমাদের প্রশ্রয়দাতা হিসেবে অপপ্রচার চালাচ্ছে। পরিবারবর্গের কেউ সক্রিয়ভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে তারেক আহমেদ লিংকন আমাদের অহেতুক সামাজিক ও মানসিক নির্যাতন করছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ আইনি প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। ১৯৭৯ সালে মরহুম হারুন হাওলাদার ৩২৬৯ নং সাব কবলায় ২৮ শতাংশ জমি খরিদ করেন এবং পরবর্তীতে মোসা: ফাতেমা বেগমকে ২৭ জুন ১৯৮০ সালে ৩৩০৬ নং দলিল মুলে ১৪ শতাংশ সম্পত্তির রেজিস্ট্রি মুলে দখল বুঝে দেন বলে জানান ফারদিন হাওলাদার। বিএস রেকর্ড শুদ্ধ মুলে ফাতেমা বেগম মিউটেশন করে ১০ অক্টোবর ২০১৭ তারিখে ৪৫৩২ নং হেবা দলিল মূলে আমার বাবা হেমায়েত হোসেন হাওলাদার চাচা বাবুল আহমেদ বাদল, বেলায়েত হোসেন, এনায়েত হোসেনকে দখল বুঝিয়ে দেন বলে সাংবাদিকদের জানান।
এব্যাপারে তারেক আহমেদ লিংকনের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST