৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যাল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইদ সাজু, তানোর : “অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৮ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ব্রাকের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: হাবিবা খাতুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার লিয়াকত সালমান।আলোচনা সভায় বক্তব্য রাখেন তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাসতুরা আমিনা। এসময় আরো উপস্থিত ছিলেন ডি এফ জ্যাইকা প্রকল্পের মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না,তানোর থানার এসআই মাসুদ রানা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কেন্দ্র ব্যবস্থাপক ইসমত বারি, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট লাভলী হেমরম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের পল্লী সমাজের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ,সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

২

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৩

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৪

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৬

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৮

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৯

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১০

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২০

Design & Developed by: BD IT HOST