৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

অলিম্পিকে নতুন মহাপরিচালক

অনলাইন ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। ১ মার্চ থেকে অলিম্পিক এসোসিয়েশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর (অব)। তিনি বিগ্রেডিয়ার জেনারেল এম সামছ এ খানের (অব) স্থলাষিভিক্ত হয়েছেন।

মহাপরিচালক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সর্বোচ্চ প্রশাসনিক পদ। বিওএ’র নির্বাহী কমিটির সিদ্ধান্ত মহাপরিচালকের তত্ত্ববধায়নে বাস্তবায়ন হয়। বিওএ’র দাপ্তরিক সকল কাজের তদারকিও হয় মহাপরিচালকের মাধ্যমে। বিভিন্ন ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গেও বিওএ’র পক্ষে মহাপরিচালকই যোগাযোগ করে থাকেন। তাই গতকাল বিওএ’র পক্ষ থেকে ইতোমধ্যে দেশের সকল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে নতুন মহাপরিচালকের পরিচিতি দিয়ে চিঠি দিয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের হয়ে মেসি খেললেও চ্যালেঞ্জ থাকত : হামজা

২০১১ সালের মার্চে বিওএ’তে মহাপরিচালক পদের সৃষ্টি হয়। কর্ণেল ওয়ালী উল্লাহ (অব) ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে ছিলেন। ২০০৪ সাল থেকে তিনি বিওএ’র প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন। ওয়ালীর বিদায়ের পর বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব) ২০১৪ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের প্রথম দিন থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই চেয়ারে ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব)। শেফাউল কবির বিওএ’র চতর্থ মহাপরিচালক হিসেবে কাজ করবেন।

আরও পড়ুনঃ   মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা

বিওএ, বাফুফে ও বিসিবি দেশের তিন শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান। বাফুফের সাধারণ সম্পাদক, বিসিবি’র সিইও এবং বিওএ’র মহাপরিচালক দেশের ক্রীড়া প্রশাসনে শীর্ষ তিন প্রশাসক পদ। এই তিন প্রতিষ্ঠান ছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অন্য ফেডারশেনগুলোতে এখনো পেশাদার কাঠামো সেভাবে গড়ে উঠেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST