১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মাশরাফির নাম ভাঙিয়ে প্রতারণা

অনলাইন ডেস্ক : খুলনার ছোট্ট জেলা নড়াইলের চিত্রা নদীর পাড়ে বেড়ে ওঠা মাশরাফি বিন মোর্ত্তজা দাপিয়ে বেড়িয়েছেন ক্রিকেটের বাইশগজ। বিশ্বের তাবৎ ব্যাটারদের ঘায়েল করা এই পেসারের নামের সঙ্গে একটা সময় জুড়ে যায় ‘নড়াইল এক্সপ্রেস’ উপাধি। জাতীয় দলের ক্রিকেটার, অধিনায়কের পর এখন নড়াইলের একটি আসনের সংসদ সদস্যও তিনি।

নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত পাওয়া মাশরাফি পরবর্তীতে এই নামেই একটা ফাউন্ডেশন চালু করেন। বর্তমানে যে প্রতিষ্ঠান থেকে দরিদ্রদের সহায়তা প্রদান করা হয়। তবে এই নাম ব্যবহার করেই এবার প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে।

ঢাকা থেকে নড়াইলে যাতায়াত করা একটি বাস পরিবহনের নাম নড়াইল এক্সপ্রেস। সেই বাস কর্তৃপক্ষ মাশরাফির অনুমতি ব্যতিরেখেই তাদের কাউন্টারে সাবেক এই ক্রিকেটারের ছবি টানিয়ে রেখেছেন। এদিকে, ঈদের সময় দূরপাল্লার যানবাহনে ভাড়া নৈরাজ্য কারও অজানা নয়। এক্ষেত্রে অনেকেই মনে করছেন, বাসটির ভাড়া বৃদ্ধির পেছনে মাশরাফিও জড়িত থাকতে পারেন।

আরও পড়ুনঃ   ১৬৪৩০ নম্বরে কল করে পাওয়া যাবে আইনি সহায়তা

এবার সেই বাস মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাশরাফি। জানিয়েছেন, মানুষকে সঠিক তথ্য দেওয়া না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’

আরও পড়ুনঃ   অপরাধ কমাতে পুলিশের কাছে ‘ম্যাজিক’ নেই : আইজিপি

মাশরাফির নাম ও ছবি দেখে অনেকেই প্রতারিত হচ্ছেন এই বাস অপারেটরকে মাশরাফির মালিকানাধীন ভেবে। মাশরাফি তার পোস্টে হুঁশিয়ার করে লিখেছেন, ‘পুরো নড়াইল আমার পৈত্রিক সম্পত্তি নয়, যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যাবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন? দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাস্ট সফট রিমাইন্ডার। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST