২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় নিখোঁজের তিনদিন পর তরুণের মরদেহ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় নিখোঁজের তিনদিন পর ওমর ফারুক (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।নিহত ওমর ফারুক মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের আহাদ আলী ছেলে ও পেশায় বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি ছিলেন। গত বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের বাবা আহাদ আলী জানান, ছেলে ওমর ফারুক ও দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রাব্বি একই সঙ্গে থেকে বাসাবাড়িতে বিদ্যুতের কাজ করত। গত বুধবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় রাব্বির শ^শুর বাড়ি যাওয়ার কথা বলে তারা দুজনে বেরিয়ে যায়। এর পর থেকে ছেলে ওমর ফারুকের হদিশ পাওয়া যাচ্ছিল না।ওমর ফারুকের বাবা আহাদ আলী অভিযোগ করে বলেন, রাব্বির মোবাইলফোনে যোগাযোগ করা হলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থানের কথা উল্লেখ করে অসংলগ্ন কথাবার্তা বলছিল।

আরও পড়ুনঃ   দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ

এ অবস্থায় শনিবার দুপুরে টাঙ্গাইল জিআরপি ফাঁড়ি পুলিশের মাধ্যমে ছেলের মৃত্যু সংবাদ পাওয়া যায়। এ প্রসঙ্গে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যাত্রীসহ আহত ৫

উপপরিদর্শক নজরুল ইসলাম আরও বলেন, ওই তরুণের কাছে থাকা কিছু কাগজপত্র থেকে তার পরিচয় সনাক্তের পর পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনায় মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম রেলওয়ে থানায় অপমৃত্যুর একটি মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST