২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফল আয়োজন শেষ হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃক আয়োজিত পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্ট।

আজ ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি পুলিশ লাইন্স মাঠে পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আরএমপি, রাজশাহীর সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী।

ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পিওএম বিভাগ ৩-২ গোলে বোয়ালিয়া ক্রাইম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, ক্রিকেটে পিওএম বিভাগ ১০৪ রানের বিশাল ব্যবধানে ট্রাফিক বিভাগকে পরাজিত করে এবং ভলিবলে পিওএম বিভাগ ২-০ সেটে লজিস্টিক বিভাগকে পরাজিত করে। এছাড়াও মেয়েদের হ্যান্ডবল খেলায় এসএএফ বিভাগ ৪-১ ব্যবধানে পিওএম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুনঃ   হারানো অস্ত্রের মধ্যে ৮০ শতাংশ উদ্ধার হয়েছে

এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি চলা পুলিশ কমিশনার কাপ ব্যাডমিন্টনের প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী জুটি ২-০ সেটে অফিসার ইনচার্জ বোয়ালিয়া মো: মেহেদী মাসুদ জুটিকে পরাজিত করে এবং পুলিশ পরিদর্শক আশীষ কুমার এককভাবে ২-১ সেটে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকীকে পরাজিত করে। এছাড়াও এএসআই মো: রাজু জুটি ২-০ সেটে কনস্টেবল মো: সাব্বির জুটিকে পরাজিত করে এবং এএসআই মো: রাশেদ এককভাবে ২-০ সেটে কনস্টেবল যুবায়েরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সম্মানিত অতিথিবৃন্দ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও এককভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুনঃ   ওয়ানডে সিরিজ শেষেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

চ্যাম্পিয়ন, রানার্সআপ ও খেলায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পুলিশ সদস্যদের দেহ ও মন সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার উপর গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় আরএমপির বিভিন্ন বিভাগের দল অংশ নেয় এবং আজ ফাইনাল ম্যাচের মাধ্যমে এর সফল সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১১

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১২

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৪

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৫

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৭

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৮

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৯

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST