২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়ে জনতার কাতারে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন।

এ খবর জানাজানির পর থেকেই অনেকের আগ্রহ, কী ঘটেছিল পদত্যাগের মুহূর্তে। অনেকে ফেসবুকেও খোঁজাখুঁজি করছেন, সে সময়ের কোনো স্থিরচিত্র বা ভিডিও পাওয়া যায় কি না।

অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে স্ত্রী, বাবা-মা ও ছোট ভাই এসেছিলেন। জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এসময় প্রফেসর ইউনূস আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন। এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। ছেলের জন্য ড. ইউনূসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা। এর আগে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠক করেন।

আরও পড়ুনঃ   বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক পলাশ গ্রেফতার

প্রেস সচিব আরও বলেন, নাহিদের বাবা-মা যখন যমুনা ছেড়ে চলে যাচ্ছেন, তখন তার মা আমার সঙ্গে ছবি তুললেন। এতে মনে হলো তিনি আমার পূর্ব পরিচিত।’

তার আগে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুভেচ্ছা জানিয়েছেন নাহিদকে। তিনি বলেছেন, হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

আরও পড়ুনঃ   নতুন দলের নেতৃত্ব পেলেন সাকিব

প্রেস সচিব বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু এরইমধ্যে নৃশংস স্বৈরাশাসকের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন। আল্লাহ জানে, একদিন হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

এছাড়াও তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী, সহযোদ্ধার সঙ্গে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST