২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

অনলাইন ডেস্ক : মহিলাদের উপর ঘটে চলা একের পর এক নারকীয় ঘটনায় রীতিমত শঙ্কিত বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এমনকি ভারতীয় নারী হিসেবে নিরাপত্তাহীনতাতেও ভোগেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী সুরক্ষা নিয়ে এমনটাই জানালেন অভিনেত্রী।

বিনোদন জগতেও নারী হেনস্থার উদাহরণ কম নয়। নিজের কর্মক্ষেত্রও নিয়ে আশঙ্কার পাশাপাশি, অন্যান্য ক্ষেত্রেও মহিলাদের নিরাপত্তা আদৌ সুনিশ্চিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমি। হেমা কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর অগস্টে হেমা কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মহিলাদের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই একে একে বেশ কয়েকজন অভিনেত্রী মুখ খুলতে শুরু করেন।

আরও পড়ুনঃ   বিচ্ছেদ হলো অর্জুন-মালাইকার

হেমা কমিটির এই রিপোর্ট নিয়ে ভূমি বলেন, ‘ভারতের সব ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের নিয়ম মেনে চলা হয় না। কয়েকটি ভাষার বিনোদন জগতেই মানা হয়। এই রিপোর্ট যে ঘটনাগুলি প্রকাশ্যে এনেছে, তা নির্মমতার দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা যেভাবেই হোক বন্ধ করতে হবে।’

কাছের মানুষদের নিয়েও একইরকম চিন্তা প্রকাশ পেয়েছে ভূমির কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার এক বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ওর যখন বাড়ি ফিরতে রাত হয়, আমি ভীষণ টেনশনে থাকি। নানা রকম চিন্তা মনের মধ্যে ঘোরাফেরা করে। ভয়ে কুঁকড়ে থাকি। একজন ভারতীয় নারী হিসেবে বাহিরে বের হলে আমিও নিরাপত্তাহীনতায় ভুগি।’

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

খবরের শিরোনামে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দেখতে দেখতে যে ক্লান্ত হয়ে পড়েছেন, সে কথাও এই সাক্ষাৎকারে বলেছেন ভূমি। বর্তমানে ভারতে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারেন না, সেটাও উঠে এসেছে অভিনেত্রীর বয়ানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST