২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ ঘটিকায় এ উপলক্ষে তাহেরপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিদায়ী-বরণ অনুষ্ঠিত হয়।

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও এস.এম গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী।

আরও পড়ুনঃ   ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলাম তাহেরপুর পৌরসভা শাখার আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, তাহেরপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাও সাইদুর রহমান, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শাহরিয়ার কবির নীরব, রোকেয়া খাতুন, আরাফাত হোসেন প্রমুখ।

এত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক দেওয়ান মোঃ শহিদুল নবী, সিনিয়র শিক্ষক সাইদুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে নবীন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। চলতি বছর তাহেরপুর উচ্চ বিদ্যালয় হতে ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

উক্ত অনুষ্ঠানে ডাঃ ইয়াছিন আলী, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন স্কুলের শিক্ষকসহ নবীন ও বিদায় শিক্ষার্থীরাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST