২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রমজানে পণ্যের সংকট হবে না-বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, রমজানে পণ্যের কোনো সংকট হবে না। সরকার পণ্য সরবরাহ এবং আমদানির সব ব্যবস্থা নিয়েছে।

আজ বিকালে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, পাইপলাইনে পর্যাপ্ত পণ্য রয়েছে। পণ্যের সরবরাহ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এসময় তিনি আসন্ন রমজানে রাজশাহীতে ন্যায্য মূল্যে ভোক্তাদের ডিম, দুধ ও মুরগি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য প্রাণিসম্পদ দপ্তরকে অনুরোধ জানান। একই সাথে কোল্ডস্টোরেজের ভাড়া বৃদ্ধিতে কৃষকদের অসন্তোষের বিষয়টি তুলে ধরে এবিষয়ক নীতি প্রণয়নের জন্য কৃষি দপ্তর ‍ও কৃষি বিপণন দপ্তরকে নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

চলমান ভোটার তালিকা হালনাগাদ ও নিবন্ধন কাজে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আসা মানুষদের দীর্ঘ সময় ধরে বসিয়ে না রেখে তাদের জন্য নির্ধারিত সময় জানিয়ে দিতে তিনি নির্বাচন অফিসকে অনুরোধ করেন।

আরও পড়ুনঃ   সাংবাদিকতা করতে হলে সংগঠন থাকা প্রয়োজন : তথ্যমন্ত্রী

রাজশাহীতে যেসব প্রকল্প চলমান আছে সেগুলো অতিমূল্যায়িত হয়েছে কিনা বা এখনই প্রয়োজন নেই এমন প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা সেসব সরেজমিনে যাচাইয়ের জন্য তিনি আইএমইডি প্রতিনিধিকে পরামর্শ প্রদান করেন।

রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক এবং বিভাগীয় দপ্তর প্রধানগণ অনলাইনে যুক্ত হয়ে এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST