১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের সচেতনতামূলক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল।

প্রধান অতিথির বক্তৃতায় আখতার জামিল বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে বড়রা কিন্তু তাদের দেখা যায় না, তারা অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা হচ্ছে তরুণ। তরুণরা ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব তরুণ বেকার তারাই বেশি ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

প্রধান অতিথি বলেন, আমরা খারাপ কাজ থেকে দুইভাবে নিবৃত হতে পারি। প্রথমত বই পড়ে দ্বিতীয়ত কোনো প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হয়ে। কাজে যুক্ত হলে অন্যের দ্বারা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং নিয়ম বিরুদ্ধ কাজ করার সময়ও থাকে না। কাজের বিষয়ে কোনো লজ্জা নেই। আর এখনকার তরুণদের তো এমন লজ্জা আগেই ভেঙে গেছে।

সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টে তরুণদের ব্যবহৃত না হওয়ার পরামর্শ দিয়ে আখতার জামিল বলেন, কোনো কোনো সময় সিনিয়রদের না বলতে শিখতে হবে। তাদেরকে না বলতে হবে।

তিনি বলেন, নিজের এলাকার পরিবেশ ঠিক রাখতে আমরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিজেরা পাহারা দিতে পারি। গ্রামেও দল গঠন করে পাহারা দেয়া যায়। বাইরের লোকদের যদি আমরা আমাদের নিজেদের এলাকায় সুযোগ না দেই তবে তারা বিশৃঙ্খলা করতে পারবে না।

আরও পড়ুনঃ   ‘সালমান-আনিসুলকে বাঁচানোর চেষ্টা’, সেই পুলিশ কর্মকর্তা সানজিদা বরখাস্ত

এসময় তিনি তরুণদের সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার উত্তম চর্চা অনুসরণের পরামর্শ দেন।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST