১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক : চলে এলো ঋতুরাজ বসন্ত। বাংলা বছরের সর্বশেষ এই ঋতুর আগমনকে বিভিন্নভাবে উদযাপন করছেন সকলে; ফাল্গুনী আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন অনেকে। আর এতে বাদ ছিল না দেশের তারকা অঙ্গনও।

এবার বসন্তের আগমনকে বরণ করে নিলেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুনা খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি মনোমুগ্ধকর ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেসব ছবিতে রুনাকে দেখা গেল হলুদ রাঙা বাসন্তী শাড়িতে। সঙ্গে ঋতুরাজের আবহ ঘিরে দিলেন বিশেষ বার্তাও।

আরও পড়ুনঃ   প্রেমিকের হাতে হাত মধুমিতার, দিলেন বিশেষ বার্তা

ফাল্গুনের প্রথম দিনেই নিজেকে অলকানন্দা রূপে ধরা দেন রুনা খান। এক গুচ্ছ ছবিতে যেন হয়ে ওঠেন বাগানের সেই হলুদ ফুলটিই! বসন্ত কন্যার এমন রূপে মুগ্ধতা ছড়ান অনুরাগীরা।

সেই পোস্টে রুনা খান লেখেন, ‘একদা গহীন অরণ্যে ফুটিয়াছিলো অলকানন্দা, আজ বসন্ত..!’

রুনার এই কথার মাধ্যমে যেন ফাল্গুনী আমেজে বসন্তের আনন্দ ভাগ করে নেওয়ার বার্তা দিলেন রুনা খান। তার অনুরাগীরাও শুভেচ্ছা জানান তাকে। একজন লিখেছেন, ‘এতো সুন্দর হলুদ পরী এই বসন্তে আর কোথাও দেখি নাই, মাশাআল্লাহ এমন সুন্দর থাক বইন।’ সেই অনুরাগীর মন্তব্যে হলুদ ভালোবাসা দিয়ে উত্তর দেন রুনা। এমনকি তার প্রায় সব মন্তব্যের জবাব দেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   সৌদির সিনেমা হলে ছয় মাসে আয় ১ হাজার ৩০০ কোটি টাকা

উল্লেখ্য, ছিটকিনি, হালদা, গহীন বালুচর-এর মতো সিনেমা কিংবা কষ্টনীড়, অসময়-এর মতো ওটিটির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন রুনা খান। তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন অভিনেত্রী। বিশেষ করে তিনি সামাজিক মাধ্যমে নানান ধরনের পোশাক-আশাকের কারণে বিতর্কিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST