১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আপত্তিকর ভাষা ব্যবহার করায় নিষিদ্ধ লিভারপুল কোচ

অনলাইন ডেস্ক : প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ড্র করে লিভারপুল। যে ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন আর্না স্লট। ম্যাচ শেষে বাড়ছে লিভারপুল কোচের শাস্তি। দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন তিনি।

ম্যাচের পর লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।’ দলটির পরের দুই ম্যাচ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। এই দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন স্লট।

আরও পড়ুনঃ   ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া

নির্ধারিত সূচি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ। তবে ঝড়ের কারণে তখন ম্যাচটি মাঠে গড়ায়নি। অবশেষে গতকাল হয়েছে ম্যাচটি। যেখানে দারুণ লড়াইয়ে জয়ের পথেই ছিল লিভারপুল। তবে ম্যাচের অন্তিম মুহুর্তের গোলে বদলে যায় চিত্রনাট্য।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ২-১ গোলের লিড নিয়ে খেলা প্রায় শেষ করে ফেলছিল লিভারপুল। ৯০ মিনিটের পর যোগ করা ৫ মিনিটও পেরিয়ে যখন শেষ বাঁশির অপেক্ষায় লিভারপুল ভক্তরা, তখন চমকে দেয় এভারটন। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন এবং সতীর্থের হেড পাস পেয়ে জেমস তারকোস্কি ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন।

আরও পড়ুনঃ   বাংলাদেশে প্রতিবন্ধিদের নিয়ে সামাজিক বাঁধা রয়েছে’ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এরপর ঘটেছে আরো নাটকীয় ঘটনা! শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ স্লট ও তার সহকারী সিপকে হুলশফকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে লিভারপুলের কার্টিস জোন্সও বহিষ্কার হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST