১৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সদ্যঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

এরপর মণিচত্বর, সাহেববাজার ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এর আগে মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন।

আরও পড়ুনঃ   বাঘায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ: প্রশংসায় ইউএনও

সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা আগামী শনিবারের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার থেকে নগরের তালাইমারী মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। তাঁদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও বিক্ষোভ সমাবেশ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST