১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার পুঠিয়া : উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ওয়েব) রাজশাহী শাখার ২১ বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ওয়েব) রাজশাহী শাখার সভাপতি মোসাঃ আঞ্জমান আরা পারভীন লিপি সভাপতিত্বে বুধবার ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ^র সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে ও রঙ্গিন ফিতা কেটে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর। এসময় উপস্তিত ছিলেনে, বানেশ^র সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা, ওয়েব এর সাধারণ সম্পাদক মোছাঃ ফাতেসা আক্তার, নির্বাহী সদস্য সততা খাতুন, নির্বাহী সদস্য রুপা মোস্তফা, প্রচার সম্পাদক মৌসুমী আক্তার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, যুব নেতা বিপ্লব সরদার প্রমূখ্য।

আরও পড়ুনঃ   ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ, নতুন তারিখে হবে পুনঃভোট : ইসি

এ মেলায় ৪০টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্ণার, কুকারিজ সামগ্রী, থ্রি-পিস, খেলনা সামগ্রী ছাড়াও স্কুটি শোরুম রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

উদ্বোধন শেষে উদ্যোক্তা সভাপতি মোসাঃ আঞ্জমান আরা পারভীন লিপি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে এই মেলা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবেন। বানেশ্বর বাজারের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্ততি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১০

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১১

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১২

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৩

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৬

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১৭

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৮

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৯

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

২০

Design & Developed by: BD IT HOST