১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৫ পরিবর্তন, নতুন এলেন কারা?

অনলাইন ডেস্ক : জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স থাকছেন না সেটা আগেই জানিয়ে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও তাদের বদলে কারা আসবেন, তা বলা হয়নি। জটিলতা অন্যদিক থেকেও ছিল। দুই নির্ভরযোগ্য অলরাউন্ডারের মাঝে মিচেল মার্শের ইনজুরিটা তাকে খেলতে দিচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। মার্কাস স্টয়নিসে ছিল ভরসা। আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও।

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলের পরিবর্তন এখানেই থামেনি। একেবারে শেষ সময়ে এসে নিজেকে সরিয়ে নেন আরেক পেদার মিচেল স্টার্কও। সময়ের অন্যতম সেরা এই পেসার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। যার ফলে অজিদের বিখ্যাত পেসত্রয়ী স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডের প্রত্যেকেই বাদ রইলেন এই আসর থেকে।

আরও পড়ুনঃ   সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয়, এটি বাতিল করতে হবে

অন্তিম সময়ে তাই নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্স না থাকায় অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন স্টিভেন স্মিথ। দলে আনা হয়েছে পাঁচ পরিবর্তন। শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানভীর সঙ্ঘ ডাক পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।

আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও অধিনায়ক হিসেবে আছেন স্মিথ। মিচেল মার্শের বিকল্প হিসেবে টপ অর্ডারে দেখা যেতে পারে ফ্রেজার ম্যাকগার্ককে। স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি এবং শন অ্যাবটকে সামাল দিতে হবে পেস বিভাগ। স্পিনে অ্যাডাম জাম্পার সঙ্গী হবেন তানভীর সঙ্ঘ।

আরও পড়ুনঃ   ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযান

টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। সেদিন তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচ ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।

স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সঙ্ঘ ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST