৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ক্রীড়া দিবস দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার জাভেদ

অনলাইন ডেস্ক : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ৮ খেলায় সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট পেয়ে গোলাম মোস্তফা ভুঁইয়া রানার-আপ হয়েছেন।

ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়ার পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ চ্যাম্পিয়ন ও গোলাম মোস্তফা ভূঁইয়া রানার-আপ হন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর মোঃ মিনহাজ উদ্দিন তৃতীয়, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জম চতুর্থ ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ পঞ্চম হন। ছয় পয়েন্ট করে নিয়ে জাবেদ আল আজাদ ষষ্ঠ, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সপ্তম ও মোঃ জিলানী হোসেন মোল্লা অষ্টম হন।

আরও পড়ুনঃ   ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস নবম, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন দশম, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী একাদশ, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ দ্বাদশ ও ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ত্রয়োদশ স্থান লাভ করেন।

শেষ রাউন্ডের খেলায় আজ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। গোলাম মোস্তফা ভূঁইয়া ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়রকে ও ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন দ্বীন মোহাম্মদকে পরাজিত করেন। জাবেদ আল আজাদ মোঃ জিলানী হোসেন মোল্লার সাথে, ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ফিদে মাস্টার ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, মোঃ আমিনুল ইসলাম অনত চৌধুরীর সাথে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু মোহাম্মদ শাকের উল্লার সাথে ড্র করেন।

আরও পড়ুনঃ   সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন, অভিষেক জাকেরের

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান এ প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। ৮ সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ১০১ জন দাবাড়ু অংশ নেন এবং বিজয়ীদের মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১০

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১২

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৪

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৫

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৬

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৯

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

২০

Design & Developed by: BD IT HOST