১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর

অনলাইন ডেস্ক : অমর একুশে বইমেলায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বই রাখা ও বিক্রির অভিযোগে স্টল ভাঙচুর করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে স্টলটি ভাঙচুর হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, স্টলটির নাম সব্যসাচী। এটি বই মেলার ১২৮ নম্বর স্টল। সর্বশেষ তথ্যমতে, প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে। বিক্ষুদ্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, স্টলে শতাব্দী ভবক নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে। তাকে থানায় নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি যে অপরাধ করেছেন, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

এর আগে আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক ও অভিনেত্রী সনজানা মেহেরান বলেন, প্রতি বছর তিনি তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন এবং বইমেলায় বিক্রি করেন। তবে বাংলাদেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় তিনি কিছু হুমকিও পান। তবে অতীতে সেগুলো মারাত্মক আকার ধারণ করেনি। এ বছরও তিনি তসলিমার ‘চুম্বন’ বইটি প্রকাশ করেছেন এবং এর পর থেকে একের পর এক হুমকীবার্তা আসছে তার কাছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST