৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করেছেন আরএমপি’র কমিশনার।

আজ ৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তরে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪” সনের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে যে মেধাবৃত্তি প্রদান করা হলো তা আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনায় মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তিনি আরও বলেন, আজ পুলিশ কর্মকর্তা/কর্মচারীর সন্তানেরা বিভিন্ন পেশায় কর্মক্ষেত্রে সাফল্য ছড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুনঃ   আনসার সদস্যদের কর্মস্থলে ফেরার আহ্বান সরকারের

পুলিশ কমিশনার মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং মেধাবী সন্তান ও গর্বিত অভিভাবকদের অভিনন্দন জানান। এবার ২০২২ সনের জন্য আরএমপি হতে এইচএসসি পরীক্ষার্থী ১৬ জন ও এসএসসি পরীক্ষার্থী ৪১ জন মোট ৫৭ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST