৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানের সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে খামেনির সঙ্গে হামাস নেতাদের সাক্ষাতের এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান। সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশে খামেনি বলেন, আপনারা ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন; যা আসলে আমেরিকার পরাজয়।

আরও পড়ুনঃ   রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আপনারা তাদের (ইসরায়েল-আমেরিকা) কোনও লক্ষ্যই অর্জন করার সুযোগ দেননি।

ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

তেহরান সফরে ফিলিস্তিনি প্রতিনিধি দলে হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ছাড়াও গোষ্ঠীটির শীর্ষ পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও শীর্ষস্থানীয় কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ ছিলেন।

আরও পড়ুনঃ   হোয়াইট হাউস ট্রাম্পের

তারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল-হাইয়া ইরানের সর্বোচ্চ নেতাকে বলেন, ‘‘আমরা আজ গর্ব নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।’’

খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি আমাদের জাতির মানসিকতায় কোনও প্রভাব ফেলতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST