২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতকে সিদ্ধান্ত নিতে হবে— শত্রুতা নাকি সুসম্পর্ক: শেহবাজ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, সহাবস্থান করতেই হবে। তাই ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে— শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে।

এছাড়া কাশ্মির সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক এগোবে না বলেও জানান তিনি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি পাকিস্তানের অগ্রগতি, বিশ্ব সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রথানমন্ত্রী শেহবাজ বলেন, “ভারতের সঙ্গে যে কোনো আলোচনাই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে, এতে কোটি কোটি ডলার খরচ হয়েছে। অথচ এই অর্থ ব্যয় করা উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে।”

আরও পড়ুনঃ   ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

শেহবাজ স্পষ্ট করে দেন, কাশ্মির সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না।

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ বড় সামরিক সংঘর্ষ হয় চলতি বছরের মে মাসে। সে সময় পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে ভারতের বিমান হামলার পর পাল্টা অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী।

‘বুনইয়ানুম মারসুস’ (লোহার দেয়াল) নামে ওই অভিযানে পাকিস্তান জানায়, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ব্যয়বহুল ফরাসি রাফালে ফাইটার জেটও ছিল। এ সংঘাতে উভয় দেশই প্রাণহানি ও সম্পদের ক্ষতির শিকার হয়। ৮৭ ঘণ্টা স্থায়ী এই সংঘাত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়। মূলত এই সংঘাত পারমাণবিক সংঘাতের আশঙ্কাও জাগিয়েছিল।

আরও পড়ুনঃ   ভিডিও : রিল বানাতে গিয়ে ৪ তলা থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু

শেহবাজ শরিফ বলেন, “কোটি কোটি কাশ্মিরির রক্ত বৃথা যেতে দেব না”। একইসঙ্গে তিনি গাজা প্রসঙ্গে বলেন, যেখানে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, সেটি এই অঞ্চলের সঙ্গে চিরদিনের জন্যই সম্পর্কিত থাকবে, মানুষ চায় বা না চায়।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় রাজি, তবে শর্ত হলো সমতার ভিত্তিতে। তার ভাষায়, “ন্যায্যতা ও সম্মান দিয়েই যেকোনো আলোচনার পথ চলা উচিত।”

তিনি বক্তব্যে অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’, অর্থনীতি ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST