৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর কথিত দুই ব্লগারের নামে মামলা

স্টাফ রিপোর্টার : সংবাদ প্রকাশের জেরে রাজশাহী কথিত দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলির নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত -২ এ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন বিভাগীয় বন কর্মতার কার্যালয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো: জাহাঙ্গীর কবির। বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬(১),৩৪ (খ)ও ৪১ মোতাবেক শাস্তিযোগ্য ও বিচার্য।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয় দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলি কানিবক ও পাতি সরালি নামক দুই প্রকারের অতিথি পাখি জবাই করে রোষ্ট করে খাওয়ার ৩৩ সেকেন্ড ও ৫৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে যা স্থানীয় পত্রিকা দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা ২৪ ডটকম নিউজ পোর্টালে প্রকাশিত হয়। সেই ভিডিও ফরেস্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর কবিরকে অবগত করা হলে তিনি সকল প্রকার প্রমান সংগ্রহ করে আদালতে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   কদমতলীতে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সংবাদ প্রকাশের পরে নগরীর সচেতন মহলসহ বেশ কিছু সামাজিক সংগঠন এ বিষয়ে প্রতিবাদ করে ও ইয়্যাস নামক সামাজিক সংগঠন রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ব্লগারদের শাস্তির দাবি জানান।

মামলার বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন “সোমবার ৩ ফেব্রুয়ারী সিএমএম ২ এ মামলা দায়ের করা হয়েছে এবং আদালত তাদের নামে সমন জারী করে। আইনানুযায়ী তাদের বিচারকার্য চলবে এবং আমরা তাদের সর্ব্বোচ্চ সাজা আশা করছি”।

মামলার বিষয় নিয়ে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ – ইয়্যাসের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা ২৪ ডটকম এর প্রতিবেদককে ধন্যবাদ জানান এবং ব্লগাদের দ্রুত সুনির্দিষ্ট শাস্তির দাবি করেন, ভবিষ্যতে যেন কেউ অতিথি পাখি শিকার করা ও তা ভিডিওতে প্রকাশ করার মতো অপরাধ না করে “।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ৪

সেভ দি ন্যাচার এ্যান্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান মামলার বিষয় নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে এবং প্রতিবেদক ও বনবিভাগকে ধন্যবাদ জানান এবং ব্লগাদের শাস্তি দাবি করে “।

মামলার বিষয়ে ১ নং আসামি ব্লগার আল-আমিন সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়ে অবগত না বলে জানান” তবে ২ নং আসামি তুলির সাথে যোগাযোগ করা হয়নি তাই তুলির মতামত নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST