৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সমস্যা সমাধান করে প্রসংসায় ভাসছেন তানোর ইউএনও

সাইদ সাজু, তানোর: দেশের আইন যেন তার হাতে, এমন ভেবেই গ্রামবাসীর কথার তোয়াক্কা না করে শত বছরের রাস্তা কেটে পুকুর বানানো শুরু করেছিলেন মোজাহার আলী।গ্রামবাসী প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারেন। ঘটনাটি ঘটেছে রাজশাহী তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ড মাসিন্দা গ্রামে। চলতি মাসের (৩০ জানুয়ারি) বৃহস্প্রতিবার সারাদিন পৌরসভার পাঁকা রাস্তার এজিং কেটে গর্ত খোড়ার কাজ করছিলেন মাসিন্দা গ্রামের মৃত মেসের আলীর পুত্র আলহাজ্ব মোজাহার আলী(৫০)। পরে রাতে গ্রাম বাসী বিষয়টি টের পেয়ে বাধাঁ দেওয়ার চেষ্টা করলে উল্টো গ্রামবাসীকেই বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দেয় সেই মোজাহার আলী।

গ্রামবাসীরা স্থানীয় গণমাধ্যম কর্মী ও ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করলে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন গণমাধ্যম কর্মীরা। গ্রামবাসী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে মোজাহার আলী রাতেই কথা দেন সকালে এই গর্ত ভরাট করে দেয়ার। কিন্তু পরদিন ৩১ জানুয়ারি (শুক্রবার) আবারো সেই গর্ত করা জায়গাতে প্রায় ২০ টি নারিকেলের গাছ রোপন করার জন্য প্রস্তুতি নেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (পৌর প্রশাসক) খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন সেখানে আগে থেকেই শতশত গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাসিকের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা

ঘটনাস্থল পরিদর্শন ও গ্রামবাসীর কথা মতে সঙ্গে সঙ্গে তিনি নির্দেশনা দেন গর্তটি ভরাট করার জন্য এবং মোজাহার আলীকে ঘটনাস্থলে আসার জন্য ফোনে কথা বলেন ইউএনও। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হননি মোজাহার আলী। তবে, মোবাইল ফোনে মোজাহার আলীর সাথে কথা বলে পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেন যে এমন কাজ তিনি যদি আবারো করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তার উপস্থিতি ও সমিস্যা নিরসন করায় এলাকাবাসীর মানুষের কাছে প্রশংসায় ভাঁসছেন তিনি।

আরও পড়ুনঃ   বাগমারায় ৭ হাজার নারী পেলো এনামুল হকের ঈদ উপহার

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক খাইরুল ইসলাম বলেন, তানোর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তবে সকলের সহযোগিতা কামনা করেছেন ইউএনও খাইরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST