২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণ আটক

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আটক ওই তরুণকে আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরপুর পৌরসভার একটি গ্রামে গত রোববার বিকেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে শিশু বাড়ির পাশে অন্যদের সঙ্গে খেলছিল। এসময় ওই এলাকার এক বখাটে তরুণ রনি আহম্মেদ কৌশলে কন্যাশিশুকে বাড়ির অদূরে একটি মালটা বাগানে নিয়ে যায়। সেখান শিশুকে ধর্ষণ করে ওই তরুণ। ঘটনাটি বাড়ির কাউকে না বলার জন্য হুমকি দেয় ওই তরুণ। তবে ঘটনার পর থেকে শিশু অসুস্থ হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে শিশুকে গোসল করানোর সময় প্যান্টে রক্তের দাগ ও জমাট বাধা পদার্থ দেখতে পান তার মা। পরে শিশুর কাছে জনাতে চাইলে সে ঘটনাটি জানায়। পরে স্বজনদের জানানোর পর গতকাল দিবাগত রাতে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার প্রাথমিক তদন্তের পর আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামি ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে আসামিকে আদালতে তোলা হয়।
স্থানীয়া জানান, গ্রেপ্তার হওয়া তরুণ বখাটে। তার বিরুদ্ধে স্কুল- কলেজের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ওই বখাটে ধর্ষণের শিকার শিশুর প্রতিবেশি চাচা। শিশুর মা জানান, মেয়েটি ভয় পেয়েছে এবং অসুস্থ হয়ে পড়ছে। ঘটনাটি বাড়িতে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে বলে জানান।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার পরেই আসামি রনি আহম্মেদকে ধরা হয়েছে। তার বয়স ১৮ বছরের কম হওয়ার কারণে কিশোর অপরাধ আইন বিচার হবে। আসামিকে কিশোর সংশোধোনাগারে পাঠানো হবে বলে আদালতের পুলিশ পরিদর্শক আমান উল্লাহ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST