২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের তামিলনাড়ু ও কেরালায় ১৭ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক : ভারতে ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্যে — তামিলনাড়ু ও কেরালা — পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এর মধ্যে তামিলনাড়ুর তিরুপুরেই আটক করা হয়েছে ১৫ জনকে। বুধবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদমাধ্যম বলছে, জাল কাগজপত্র নিয়ে অবৈধভাবে থাকার অভিযোগে মঙ্গলবার তামিলনাড়ুর তিরুপুরে ১৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা হোসিয়ারি ইউনিটে চাকরি নিতে তিরুপুরে এসেছিলেন বলে জানা গেছে।

তাদের মধ্যে ১০ জনকে নাল্লুর কাসিপালায়ম-কাঞ্চিনগর এলাকায় গ্রেপ্তার করা হয়, আর বাকিদের থিরুমুরগানপুন্ডি থানার ভাভিপালায়ম থেকে আটক করে পুলিশ। এই মাসে এখন পর্যন্ত একজন নারীসহ ৮৩ জন বাংলাদেশি নাগরিককে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের অধীনে অবৈধভাবে অবস্থানের জন্য গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ   একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

এদিকে অবৈধভাবে থাকার অভিযোগে কেরালায় দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজ্যটির কোচি শহরের ভেন্নালায় অবৈধভাবে বসবাসকারী ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃত হলেন— মোহাম্মদ বালজিথ (৩১) এবং মোহাম্মদ বাবু (৩৬), তারা দুজনেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটককৃত দুজনেই গত কয়েক বছর ধরে ভেন্নালা এবং পালারিভাট্টমে স্ক্র্যাপ সংগ্রহকারী হিসাবে কাজ করছেন। খবর পেয়ে পুলিশ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে তাদের ভাড়া বাড়িতে যায়।

আরও পড়ুনঃ   পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

প্রাথমিকভাবে, তারা দুজনেই নিজেদের ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয় এবং তাদের আধার কার্ড প্রদর্শন করে। বালজিথের আধার কার্ডে বেঙ্গালুরুর ঠিকানা থাকলেও বাবুর আধার কার্ডে ছিল নয়াদিল্লির ঠিকানা।

তবে সন্দেহ হলে পুলিশ তাদের মোবাইল ফোন চেক করে দেখে এবং তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো বাংলাদেশের ফোন নম্বর ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দেখতে পায়। এছাড়াও, বেশ কয়েকটি ফোন কল এবং হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন সময়ে করা কল অন্যান্য বাংলাদেশি নম্বরগুলোতে করা হয়েছিল বলেও জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST