২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে ভারত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে কার্যত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণে লড়াইটাও জমাতে পারল না জুনিয়র টাইগ্রেসরা।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা। সুমাইয়া আক্তারদের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ইতোমধ্যে সেমিফাইনালে পা রেখেছে ভারত। অন্যদিকে এক ম্যাচ বাকি রেখেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

আজ (রোববার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারতের মেয়েরা।

আরও পড়ুনঃ   নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান। এলবিডব্লিউ হয়ে মাওয়া বিদায় নিলে ভাঙে জুটি। ২০ বলে তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। শেষ পর্যন্ত আর বেশিদূর এগোতে পারেনি ধুঁকতে থাকা বাংলাদেশ। ২৯ বলে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন ভারতের মেয়েরা। সাজঘরে ফেরার আগে ওপেনার গঙ্গাদি তৃশা খেলেন ৩১ বলে ৪০ রানের ইনিংস। ৮ উইকেটের জয়ে গ্রুপ ওয়ান থেকে অস্ট্রেলিয়ার পর সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতেরও।
অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের। কারণ ২ পয়েন্ট এগিয়ে থাকা ভারত এ ম্যাচ জিতলে বাংলাদেশের তুলনায় ৪ পয়েন্ট এগিয়ে যেত। আর তাতে শেষ ম্যাচ জিতলেও কোনো লাভ হতো না। নিয়মরক্ষার ম্যাচে ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সুমাইয়ারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST