২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে নাকাল জনজীবন

নওগাঁ প্রতিনিধি : উত্তরের জেলা নওগাঁয় আজকের তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় এই মৌসুমের সর্বনিম্ন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। হাড় কাঁপানো এই শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের মানুষ।

রোববার সকালে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের কনকনে শীতে গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। তবে সকাল ৯টার পর দেখা মেলে মিষ্টি রোদের। তাতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।

সকাল পৌনে ৯টায় সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় কথা হয় ভ্যানচালক আনারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সারা রাত খুব ঠান্ডা করেছে আজ। অন্যদিনের তুলনায় আজ কুয়াশার পরিমাণ কম। সকাল সকাল রোদ উঠিছে। কিন্তু কনকনা বাতাসের কারণে খুব ঠান্ডা লাগে। ঠান্ডায় হাত-পা জড়ো হয়ে যাচ্ছে।’

আরও পড়ুনঃ   আ.লীগ অফিস ভাঙচুর: আসামি আ.লীগ নেতারা

মুক্তির মোড়ে রিকশাচালক জয়নাল উদ্দিন বলেন, ‘সকালে এত ঠান্ডা যে রাস্তায় যাত্রীই পাইনি। ঠান্ডার কারণে লোকজন কম বের হচ্ছে। এ জন্য সকালের দিকের আয়ও কমে গেছে। সকাল থেকে মাত্র তিনজন যাত্রী পেয়েছি।’

বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমজীবী জব্বার মণ্ডল বলেন, ‘বাতাস হচ্ছে। এই কারণে শরীরের ভেতরে শীত লাগে। সকাল আর সন্ধ্যায় শীতের কারণে কাজে গিয়ে বেশি কষ্ট করতে হচ্ছে। অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে ঘরে ঘরে জ্বর।’

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়া, বাসি ও ঠান্ডা খাবার না খাওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এদিকে জেলার কৃষকদের খেতের কাজে ব্যাঘাত ঘটছে। সদর উপজেলার রমজান আলী নামের এক কৃষক বলেন, ‘সকালবেলা এত ঠান্ডা লাগে যে মাঠে কাজ করা যায় না। দুপুরের দিকে কিছুক্ষণ কাজ করা সম্ভব হয়, তাও রোদ থাকলে।’

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল নিজে বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন। এতিমখানা, শিশুসদন, হরিজন ও বেদেপল্লি, হিজড়া সম্প্রদায় এবং শ্রমজীবী মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তিনি। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শীতার্ত শিক্ষার্থীদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘চলতি শীত মৌসুমে সরকারের পক্ষ থেকে জেলায় ৭০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিবছরই এ জেলার বাসিন্দারা শীতে কষ্ট পায়। এ জন্য বিভিন্ন এলাকায় শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST