৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ার শাপলা মার্কেটে আগুন, ভস্মীভূত ১৫ দোকান

অনলাইন ডেস্ক : বগুড়ার শাপলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশির ভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।

আরও পড়ুনঃ   লালপুরে ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ ঢাকা পোস্টকে জানান, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি-প্যান্ট ছিল। সব পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাতটি ছাপাখানার বলে জানান আল আমিন নামের ভুক্তভোগী। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার দোকানে চারটি কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।

জেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার কর্মীরা। পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আরও পড়ুনঃ   র‍্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক ঢাকা পোস্টকে বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST