১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর টি-বাঁধে বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ১০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর পদ্মা নদীর টি-বাঁধ নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

আরও পড়ুনঃ   রাসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সভা

গোপন তথ্য অনুযায়ী দুই জন মাদক ব্যবসায়ী পদ্মা নদীর ওপার থেকে একটি নৌকা নিয়ে টি-বাঁধের দিকে আসছে। নৌকাটি টি-বাঁধে আসলে তৎক্ষনাত বিজিবি’র আভিযানিক দল তল্লাশীর জন্য অগ্রসর হলে নৌকায় থাকা ২ জন মাদক ব্যবসায়ী নৌকা থেকে নদীর পাড়ে লাফ দেয়। তখন বিজিবি’র আভিযানিক দল কর্তৃক আসামী (১) মোঃ বাবু (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, (২) মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা মোঃ সাইফুল ইসলাম উভয়ের গ্রাম-চরমাজারদিয়া, পোস্ট- রাজশাহী কোর্ট, থানা-দামকুড়া, জেলা-রাজশাহীকে ধাওয়া দিয়ে আটক করে।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগীতানুষ্ঠান

পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে একটি খালি ডিজেলের ড্রামের মধ্য হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০২০ পিস জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০২০ পিস, ইঞ্জিন চালিত নৌকা ১টি, মোবাইল ২টি এবং মোবাইল সীম- ৩টি রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST