৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিজিএমইএ’র নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক : গত ১০ মার্চে বিজিএমইএ নির্বাচনে ৩৫টি পরিচালক পদের সবকটিতেই জয়ী হয় এসএম মান্নান কচির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।

নির্বাচনে জয় পাওয়ার প্রায় এক মাস পর দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি এস এম মান্নান কচি।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ অফিসে শনিবার বিদায়ী সভাপতি ফারুক হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। তার নেতৃত্বে ২০২৪-২০২৬ মেয়াদে সংগঠনটির পর্ষদ দায়িত্ব পালন করবে।

বিদায়ী সভাপতি ফারুক হাসান ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে সভাপতির দায়িত্বে এসেছিলেন। সেই পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন কচি।

বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজিএমইএ কমপ্লেক্সে ৪১তম বার্ষিক সাধারণ সভায় বিদায়ী পরিচালনা পর্ষদ নতুন বোর্ডের কাছে দায়িত্বর হস্তান্তর করে। সভায় ২০২২-২০২৩ সালের নিরীক্ষিত হিসাব গৃহীত হয় ও ২০২৩-২০২৪ সালের বাজেট অনুমোদন করা হয়।

আরও পড়ুনঃ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত

গত ১০ মার্চে বিজিএমইএ’র দ্বি-বার্ষিক নির্বাচন হয়। তাতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৭০ জন।

তাদের মধ্যে ঢাকা থেকে নির্বাচিত হন ২৬ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত হন নয়জন। ৩৫টি পদের সবকটিতেই জয়ী হন এসএম মান্নান কচির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা।

সেহা ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কচি সর্বোচ্চ ১৫১০ ভোট পেয়ে পেয়ে নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নতুন মেয়াদে বিজিএমইএর প্রথম সহসভাপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আরশাদ জামাল দীপু, সহসভাপতি (অর্থ) নাসির উদ্দিন এবং অন্য তিনটি সহসভপাতি পদে মিরান আলী, আব্দুল্লাহ হিল রাকিব এবং রকিবুল আলম চৌধুরী দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের শ্রদ্ধা

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে আছেন- শহিদউল্লাহ আজিম, আসিফ আশরাফ, ইমরানুর রহমান, শোভন ইসলাম, হারুন আর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান (তুহিন), আনোয়ার হোসেন (মানিক), মেসবাহ উদ্দিন খান, শামস মাহমুদ, রাজীব চৌধুরী, আবরার হোসেন সায়েম, শাহাদাত হোসেন, জাকির হোসেন, নুসরাত বারী আশা, মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ঐশী, নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর এবং রেজাউল আলম (মিরু)।

চট্টগ্রাম থেকে পরিচালক হিসেবে রয়েছেন- মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন চৌধুরী, এম আহসানুল হক, মোস্তফা সরোয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহীদুল্লাহ এবং আবছার হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST