২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডা. সাদির মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেল্টা হেলথকেয়ারের চিকিৎসক সাদী বিন শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

কর্মসূচি থেকে ডা. সাদির মুক্তির দাবি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চিকিৎসকেরা। তারা বলেন, জুলাই অভ্যুত্থানে রামপুরার ডেল্টা হেলথকেয়ারের সামনে এক রিকশাচালককে গুলি করে হত্যা করে পুলিশ। সেসময় তাকে চিকিৎসা দেয়ার জন্য ডা. সাদি এগিয়ে আসেন। কিন্তু গুলিবিদ্ধ রিকশাচালককে যেন চিকিৎসা না দেওয়া হয় সেজন্য পুলিশ ডা. সাদিকে লক্ষ করে গুলি ছুঁড়ে। পরে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। অথচ এখন তাকে আসামি বানিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিক্ষনীয় গেম অনুষ্ঠিত

বক্তারা আরও বলেন, সরকারের উচিত ছিল ডা. সাদিকে বীর সন্তান হিসেবে ভূষিত করা। কিন্তু সেটা না করে উল্টো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এ ঘটনায় রাজশাহীর চিকিৎসকসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. সাদিকে মুক্তি না দিলে কমপ্লিট শাটডাউন, লং মার্চ টু ঢাকা কিংবা যেকোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. আব্দুল্লাহসহ আরও অনেকে বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST