২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি না পেলেও আক্ষেপ নেই ছক্কার রেকর্ডগড়া তামিমের

অনলাইন ডেস্ক : ঢাকা ক্যাপিটালসের জার্সিতে চলতি বিপিএলে ব্যাট হাতে ছড়ি ঘুরাচ্ছেন তানজিদ হাসান তামিম। নিজেদের শেষ ম্যাচে আজ (বুধবার) চিটাগং কিংসের বিপক্ষে তিনি ব্যাট হাতে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেছেন। দারুণ এই ইনিংসের পর দলের জয় তৃপ্তি আরও বাড়িয়েছে তানজিদ তামিমের। তবে সেঞ্চুরি না পেলেও তরুণ এই ওপেনারের কোনো আক্ষেপ নেই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘(সেঞ্চুরি পাওয়া যেত কি না) এমন কিছু মনে হয়নি। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো হতেও পারত এটা। এটা আমার হাতে নাই। ইনিংসটা শেষ করতে পেরেছি, ভালো লাগছে নিজের কাছে।’

আরও পড়ুনঃ   শিবলির সেঞ্চুরিতে আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

নিজের ব্যাটিং পরিকল্পনা খোলাসা করে তামিম বলেন, ‘অবশ্যই উপভোগ করেছি। চেষ্টা করেছি নিজেকে কিছুটা সময় দেওয়ার। আমি আর দাদা (লিটন দাস) মিলে চিন্তা করেছি নিজেদের সময় দিলে পরে কাভার করতে পারব। সেইম প্ল্যানেই আগাইছি, পানিশ করেছি বাজে বল।’

এবারের আসরে ২৯ ছক্কা মেরেছেন তামিম। যা বাংলাদেশি কোনো ক্রিকেটারের বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। তার সামনে আছেন কেবল ক্রিস গেইল। ক্যারিবীয় এই কিংবদন্তির ৪৭ ছক্কার রেকর্ড ভাঙা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি কখনও এভাবে চিন্তা করি না। সামনে ২ ম্যাচ আছে। কীভাবে ভালোভাবে শেষ করা যায় সেটাই চিন্তা করতেছি সবাই। হয়েও যেতে পারে, কিন্তু নরমাল যে প্ল্যানে খেলি সেভাবেই খেলার চেষ্টা করব।’

আরও পড়ুনঃ   নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোন স্কুলের কমিটি গঠন

বিপিএল শেষেই জাতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে হবে তামিমকে। তার জন্যও কিছু প্রস্তুতি বিপিএলেই সেরে রাখছেন এই টাইগার ওপেনার, ‘ওটা ভিন্ন ফরম্যাট। এখানে যেমন পাওয়ার প্লেতে খুব দ্রুত রান তুলতে হয়। সেখানে হয়তো একটু বেশি সময় পাওয়া যায়। তো আমি চেষ্টা করছি পাওয়ার প্লেতে খেললেও নিজেকে কিছুটা সময় দেওয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন খেলব নিজেকে কিছুটা সময় দিয়ে খেলতে পারলে নিজের জন্য ভালো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST